সুদীপ দে

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নের স্নাতক। বর্তমানে খনিজ পদার্থের পরীক্ষাগার পরামর্শদাতা। সফটওয়্যার প্রযুক্তিক্ষেত্রে সুনামের সঙ্গে কাজ করেছেন। তবে ছোটবেলা থেকে গল্প আর কবিতার বই তাঁর নেশা। সেই নেশা একদিন বাসা বাঁধে কলমে। সত্যজিৎ রায়ের অন্ধভক্ত সুদীপ তাই ভালবাসেন রহস্যগল্প লিখতে।

Sudip Dey

Book Your Copy Here

Mon Kalam Prakashan Sanstha

BJ-169, Salt Lake, Kolkata – 700 091, India

WhatsApp: (+91) 877 785 1048

Coming Soon

সবচেয়ে বড় গুণ এক অসামান্য শ্রোতা। তাই তার গল্পের সংলাপ বা বিবরণ জীবন্ত রূপ ধারণ করে। সুললিত কন্ঠের অধিকারী সুদীপ একজন আবৃত্তিকার হিসেবেও যথেষ্ট পরিচিত। ছাত্রজীবন থেকে দক্ষিণপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নির্বাচনে প্রতিদ্বন্ধিতাও করেছেন। রাজনৈতিক বক্তৃতা মঞ্চে জনপ্রিয়তাও অর্জন করেছেন সে সময়। পেশাদার জীবনে ব্যস্ততা বাড়ার ফলে রাজনীতির থেকে আপাতত ছুটি।

‘গোয়েন্দা এবং’ নামক মাসিক রহস্য পত্রিকা পরিচালনার কাজ করেছেন কিছুকাল। সেই সময় পত্রিকার তরফে ছোট-বড় গল্প লেখার পাশাপাশি প্রচ্ছদ অঙ্কন করেছেন। চারুদত্ত ছদ্মনামে চলচ্চিত্র সমালোচকের কাজটিও করেছেন পরিপাটিভাবে। তখন থেকেই শুরু বিশ্ব চলচ্চিত্র নিয়ে গবেষণার কাজ। তারই ফলশ্রুতি রূপে অ্যাকাডেমি পুরস্কারের ইতিহাস নিয়ে তাঁর গ্রন্থের প্রথম খন্ড প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। ‘মন কলম প্রকাশন সংস্থা’-র অন্যতম কর্ণধার সুদীপ আগামী জানুয়ারি থেকে প্রকাশিতব্য গোয়েন্দা পত্রিকার সন্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। এক ভিন্ন স্বাদের অন্য আঙ্গিকের পত্রিকা পাঠক পেতে চলেছেন তাঁর সযত্ন তত্ত্বাবধানে।

You cannot copy content of this page