অনিরুদ্ধ
ধর

বিচিত্র রকম পড়াশোনা আর কর্মজগৎ তাঁর। ইঞ্জিনিয়ারিং পাশ করে ইন্ডিয়ান আর্ট কলেজে পড়া শুরু করলেন। সেখান থেকে ফাইন আর্টসের ডিগ্রী পাওয়ার পর ডিপ্লোমা করলেন কমিউনিকেশনে। সাংবাদিকতার ইচ্ছেটা তখনই নড়েচড়ে উঠল।

Anirudhha Dhar

Book Your Copy Here

Mon Kalam Prakashan Sanstha

BJ-169, Salt Lake, Kolkata – 700 091, India

WhatsApp: (+91) 877 785 1048
Now Available

আর একটা বিষয় খুব টানত অনিরুদ্ধকে। সেই কারণে অর্থাৎ চলচ্চিত্রের প্রতি অমোঘ আকর্ষণ থেকে ডিপ্লোমা করার ফাঁকে পুণে ফিল্ম ইনস্টিটিউট থেকে ফিল্ম অ্যাপ্রিসেয়শনে একটা কোর্স করে ফেললেন। এরপর কিছুদিন চাকরি করলেন মুম্বইতে এক মাল্টিন্যাশনালে। সেটা চুয়াত্তর সাল। তারপর সে চাকরি ছেড়ে রাজ্য সরকারের অধীনে চাকরি করলেন একাদিক্রমে বারো বছর। এর মাঝে চুরাশি সালে ফ্রি-ল্যান্সার হয়ে লেখালিখি শুরু করলেন “আজকাল” পত্রিকায়। সেখান থেকে চলে এলেন “সানন্দা”-য়। সরকারি চাকরি ছেড়ে এবার পুরোদস্তুর সাংবাদিকতায়। পাশাপাশি ই-টিভিতে ধারাবহিক, নানান গেম-শো ইত্যাদি পরিচালনার কাজে হাত দিলেন। অতঃপর সাংবাদিকতাকে ছুটি দিয়ে টেলিভিশন এবং ফিল্মের দুনিয়ায় ঢুকে পড়া। পেশা নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষার পর আবার সাংবাদিক জীবনে ফিরে আসা। “প্রতিদিন” এবং “একদিন” পত্রিকার পর এখন “এই সময়” পত্রিকায়। পাশাপাশি এখন চলছে তথ্যচিত্র বানানোর কাজ। ডয়েশে ভেল (জার্মান অডিও ভিসুয়াল পোর্টাল)-এর জন্য গত দু বছর নিয়মিত ছোট ছোট ছবি বানানোর কাজ চালিয়ে যাচ্ছেন।

You cannot copy content of this page