ডঃ রাহুল
ব্যানার্জী
পেশায় তিনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ডক্টরেট করেছেন কর্পোরেট গভার্নেন্স-এ । দেশে বিদেশে একাধিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। চাকরি জীবনকে বিদায় জানানোর আগে প্রায় দু’ দশক কাজ করেছেন প্রাইস ওয়াটার হাউস এবং আই-বি-এম সংস্থায়।
Book Your Copy Here
Mon Kalam Prakashan Sanstha
BJ-169, Salt Lake, Kolkata – 700 091, India
WhatsApp: (+91) 877 785 1048
এরপর স্বয়ংসম্পূর্ণ ভাবে চলে এসেছেন ব্যবসায়। ‘স্কাইশপ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেড’-এর অন্যতম প্রতিষ্ঠাতা। বর্তমানে এই সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর।
সাহিত্য বিষয়ে তাঁর উৎসাহ ছাত্রজীবন থেকেই। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা ‘নদীমাতৃক’ অনুবাদ করে তিনি স্বয়ং রচয়িতার প্রশংসা অর্জন করেন। বিবিধ সংবাদমাধ্যমে তাঁর স্বরচিত একাধিক ইংরেজী কবিতা তাঁকে ইতিমধ্যেই পাঠকসমাজে প্রতিষ্ঠা দিয়েছে। তবে গদ্য সাহিত্যে এই প্রথম তাঁর আবির্ভাব – আদিত্য সেনের অসামান্য উপন্যাস ‘রঙে রেখায় রাজপুতানা’ অনুবাদের মধ্য দিয়ে।
বাংলা সাহিত্যে প্রতিশ্রুতিময় লেখক লেখিকাদের সুযোগ দেওয়ার ইচ্ছে নিয়ে প্রকাশনার জগতে তাঁর পদার্পণ। ‘মন কলম প্রকাশন সংস্থা’ তাঁর এহেন সাহিত্য অনুরাগের ফসল।